চলচ্চিত্র সমালোচনা - জয় বাবা ফেলুনাথ
চলচ্চিত্র - জয় বাবা ফেলুনাথ পরিচালক - সত্যজিৎ রায়, প্রযোজনা - আর. ডি. বনশল, প্রকাশ - ১৯৭৯, ৫ জানুয়ারি দৈর্ঘ্য - ১১২ মিনিট আয় - ৭ লাখ ব্যয় - ৬ লাখ (তথ্যগুলি উইকিপিডিয়া থেকে গৃহীত) কাহিনী সংক্ষেপ এই কাহিনীর সূত্রপাত হয় কাশী -বেনারস ভ্রমণরত তিনসঙ্গী ফেলুদা - তোপসে - জটায়ু কে নিয়ে।মূলত, ভ্রমণের উদ্দেশ্যে প্রাক- শারদীয়া মুহূর্তে তারা উপস্থিত হলেও "ফেলুদা" কে এখানেও ধাবা করেছে রহস্য। তাই লালমোহন বাবুর মন যে রোমাঞ্চের জন্য দর কষাকষি করছিলেন তা কাহিনীর বাকিতেও দেখায় যায়। বেনারসের ঘোষাল বাড়ি তখনও বনেদিয়ানা পূর্ণ ; সেখানে একটি চুরির ঘটনা এবং সেই চুরি কে কেন্দ্র করে ফেলুদার পুনরায় পেশাদারী হয়ে ওঠা। একই সঙ্গে রোমাঞ্চ ধারা ও চমকের অপূর্ব মিলন গাথা গঠিত হয়ছে। অতপর, লালমোহন বাবুর ঔপন্যাসিক মানসের বিকাশ এবং বিশিষ্ট ভাবনার জোর ও ফুটে উঠেছে চিত্র মধ্যে। বিশেষ বৈশিষ্ট্য • বহু দৃশ্যেই সুন্দরভাবে এক শিহরণ জাগানো পরিস্থিতি রয়েছে। • কাহিনীর মধ্যে উপকাহিনী এবং রহস্যের জটিলময়তা দর্শকদের মননে টানটান উত্তেজনা এবং শেষ মুহূর্ত অবধি টানা দেখার পক্ষে উপযোগী। • খ...