গ্রন্থ সমালোচনা - "স্ত্রী"
• গ্রন্থ - স্ত্রী
• লেখক - বিমল মিত্র
• সাহিত্য বিষয় - উপন্যাস (স্বল্পদৈর্ঘ্য)
• উপন্যাসের প্রকৃতি - ক্লাসিক উপন্যাস
• মূল বিষয় - সমগ্র উপন্যাস কে অধিগ্রহণ করে রেখেছে "সমাজ মনস্কতা"।তৎকালীন উত্তর কলিকাতা-র অঞ্চলভেদ,আভিজাত্যময় বংশানুক্রমিক প্রথা, পুরুষতন্ত্রের উগ্র প্রভাব এবং ঘরের বউ - সহধর্মিণী - সুদর্শনা সম্পর্কে গভীর ব্যঞ্জনা রয়েছে। 'মাধব দত্ত '- চরিত্র টি যতটা রূঢ় - ভোগবিলাসে নিত্য ব্যস্ত - বর্ণময় রুচিশীল জীবন ; সমান্তরালে ছিল শিশু সুলভ মানস - মিত্রপ্রিয়তা -সরলতা - দয়ালু - উদারনৈতিক। পক্ষান্তরে, "সীতাপতি" ক্রমবিবর্তনের দোসর হলেও ; অনেকটাই করুন রসাত্মক।প্রত্যক্ষ - পরোক্ষ তার দুই ভূমিকা খিড়কির দুয়ার এবং সিংহ দুয়ার দুই সামলাতে আগ্রাসী। কালক্রম, কর্মদোষ ও অদৃষ্টের প্রভাব তার পরিণতি-র জন্য একান্ত দায়ী। দত্ত বাড়ির পুরুষ ক্রমে চলে আসছে বনেদিয়ানা, চল্লিশ বছর আগে সীতাপতির সেই দত্ত বাড়িতে আগমন, কিভাবে তার অবনমন হয়, দত্ত বাড়ির আভিজাত্য চল্লিশ বছরে কিভাবে তলানিতে এসে ঠেকেছে তা উপন্যাস মধ্যে দেখা যায় ; এছাড়াও মধুর প্রতিশোধ কাহিনীর বয়ান ও রয়েছে।
• বিশেষত্ব - আদতেই "স্ত্রী" নামকরণ -টি উল্লেখযোগ্য। নামকরণটি সদর্থক এবং বিষয়েপযোগী। পুরুষতন্ত্রের ঘোর কলিতে স্ত্রী অর্থাৎ বিবাহিত নারীদের অবস্থান, নির্মমতা,বেদনা খুবই স্বল্প কথায় সুন্দর ভাবে ফুটে উঠেছে। স্ত্রী -নামেও যেন 'যমকের' অর্থ সূত্র রয়েছে। পরবর্তীকালে এটির সার্থক চলচ্চিত্রায়ন ও ঘটেছে।
• সীমাবদ্ধতা-ফ্ল্যাশব্যাক রীতির প্রয়োগ সামগ্রিক মাত্রাকে স্পর্শ করেছে বলে, দর্শক মাঝে কাহিনী নিয়ে বিভ্রান্তি আসতে পারে। কাহিনীর দৈর্ঘ্য স্ফীত হওয়ায় কোনো সমালোচক ,এটি কে গল্পের আখ্যাও দিতে পারে।
• লেখক পরিচিতি - বাংলা সাহিত্যের ইতিহাসে বিশ শতকের অন্যতম বিশিষ্ট লেখক ছিলেন বিমল মিত্র। প্রায় শতাধিক উপন্যাস এবং পাঁচ শত ছোটগল্পের স্রষ্টা তার কাহিনী বর্নন এবং ক্লাসিক রীতির জন্য পরিচিত। তার অন্যান্য উপন্যাসের মধ্যে - "সাহেব বিবি গোলাম", "কড়ি দিয়ে কিনলাম","একক দশক শতক","যা ইতিহাসে নেই" প্রভৃতি উল্লেখযোগ্য। তার "কড়ি দিয়ে কিনলাম" উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
• মূল্যায়ন - মাপকাঠিতে বিমল মিত্রের "স্ত্রী" উপন্যাসটি দশের মধ্যে সাত প্রাপ্ত।(৭/১০)

Comments
Post a Comment