এক পলকের একটু দেখা!!

ভালোবাসার একাল_সকাল হয়না ঠিকই।কিন্তু সেখানেও বিবর্তনবাদ থাবা বসিয়েছে।
গভীরতা মাপলে দেখতে পাবে ;

এখন অনলাইনে একটা প্রতিক্রিয়া র অপেক্ষায় সময় কেটে যায় আগে কখন কোচিং দিয়ে বেরোবে, কোন গলি ধরবে এই করতেই শেষ হয়ে যেত।।
অতঃপর, স্বল্প সঞ্চয়ে sms ব্যালান্স ভরিয়ে রোমিওরা কাজ চালাতে,সেখানেও এসে গেল দৈনিক তিন ঘণ্টা কথা বলার সুযোগ।

public place মানেই মার_মার, কাট_কাট ; ছেলেরা মুখে রুমাল , মেয়েরা ওরনা দিয়ে বদন চাপা দিত।। আর এখন সোশাল মিডিয়া তে ছবি ছাড়া হয়ে যাচ্ছে , সঙ্গে "in a relationship with angel Priya" তো রয়ছেই।।
গঙ্গার ধারে বাদাম খাওয়া আর ভিক্টোরিয়া তে কপোত_কপোতীদের ভীড় আজ সাউথ সিটি আর সিটি সেন্টার এর চাপে হারিয়ে যাচ্ছে।।
হাত ধরতে লজ্জা পাওয়া মানুষ জন ; আজ flavour পছন্দ করতে ব্যস্ত !!!...

বেশি সময় আগেকার কথা নয় , ১৯৮০_৮৫ সালের কথা কলেজের গেটে পাঞ্জাবী আর সালোয়ার কামিজ পরিধান কারি মাথার ভিড় জমত।।


পরিবর্তন টা আবছা এখনো ত্রিকোণ প্রেমের দেশে ; আগে এক ফুল দো মালি ছিল, আর এখন বাগান ভর্তি মালির মাঝে একটা ফুল।।
বলা বাহুল্য ,তুলনার ঊর্ধ্বে উঠে ছোটো করলাম এ যুগের প্রেম কে ; কারণ ভালোবাসার মান নেমে এসেছে।।

এত কিছুর পরেও একটু বাস্তবিক ও সক্রিয় হলেই **আমি তোমাকে ভালোবাসি** সার্থক হবে ; এমনকি ভালোটা থাকলেও খারাপের মাঝে সেটা হারাতেই বসেছে।।

Comments

Popular posts from this blog

কর্ম ভাগ্যকে হার মানিয়েছে।।

গ্রন্থ সমালোচনা - "স্ত্রী"