মনের সঙ্গী



               কত কাহিনী বহনকারী
            আমার হৃদয়ের যত্ন ধারি,

          তুলে নিয়েছে আপনার কোলে,
       স্বপনভেলায় ভেসেছে জগৎ ভুলে।

        দুঃখের সময়      আঁকড়ে ধরে,
             অশ্রুবারি দেয় মুছায়ে।
           ভুলভ্রান্তি     নিমেষে মেটায়ে
         ব্যাথা-বেদনায় ভাগ বসায়ে,

তোমার দায়িত্ব নেব কাঁধে, থাকব তোমার সনে,
যেমন আছি তেমনি রয়ে যাব মননে মননে।।

Comments

Popular posts from this blog

কর্ম ভাগ্যকে হার মানিয়েছে।।

এক পলকের একটু দেখা!!

গ্রন্থ সমালোচনা - "স্ত্রী"