বিরহ



     একান্ত আপন মনে
চিন্তায় যে পরে আমি
 নিরবে শান্ত স্বরে
আকাশ পানে পথটি চেয়ে

অপেক্ষার কবে ঘটবে অবসান
আসবে কবে তোমার সংকেত চিঠি
বিরহ সাগরে ডুবছে যে মন,
সুখের কোনো নাইকো দেখা

মিলন হবে তার সনে,
  প্রিয়তমা আসবে ফিরে
সুখের প্রভাত উদয় হবে
বিরহ ডুববে অতল অন্ধকারে।

                      _ সৌভিক ঘোষ

Comments

Popular posts from this blog

কর্ম ভাগ্যকে হার মানিয়েছে।।

এক পলকের একটু দেখা!!

গ্রন্থ সমালোচনা - "স্ত্রী"