সংস্কার যখন শ্রবনে আসে; কুসংস্কার তখন নজরে ভাসে।।

রইলো অনেকদিনের পাতা বন্দী একটি লেখনী ;
দেববাদ, ধর্ম, আধ্ম্যাতিকতা, পৌ ত্তুলিকতা আর কত কি শোনা যায় এখানে পুজা অর্চনা নিয়ে একটু সুর তুললেই। তাই ওই তুষের আগুন জ্বালানোর চাইতে মুখে কুলুপ এঁটে কাগজে লিখে সবাইকে দেখাও যে ; আমার দরজায় খিল দিয়েছে তোমার দারুন জ্বর।।
মানে কোনটা ধরবো আর কি ছাড়বো ;
দাড়ানো বা বসা মূর্তি , মৃয়মান সেই মুখ, ভয়ের জেরে চিত্তের পক্ষে করজোর.. ভক্তি অপেক্ষা মাথা নত অধিকতর কার্যকর!!
আইনের শাসন নয় বিরল, তার নয় চোখে কাপড়.. তাই সে **অন্ধ্যা কানুন**
কিন্তু আজ একটা মন্দিরে যখন সতীত্ব নাশ করা হয় তখন সে সমাজের কাছে অসতী; তাহলে কি ভগবান ও চোখে কিছু বেধেছে??... এবার  আমি হচ্ছি একটু অপকর্মের দায়ভার গ্রহণকারী!!.. আমি নাস্তিক আস্তিক কে ছাড়িয়ে দু পদ উঁচুতে অবস্থিত; হ্যাঁ আমি বকধার্মিক!! কারণ ধর্ম ব্যাবসা হলে আমি কেন বকধার্মিক হতে পারিনা!!!..
এবার বিশ্বাসে সবই মিলিয়ে যায় ; আর তর্কে বহুদূর গড়িয়ে ইতি থেকে ইত্যাদি আর আসতে দেয়না!!.. কিন্তু আমিও যেকোন বার,দিন, গ্রহ,নক্ষত্র, স্থান, কাল, মুহূর্তে মানতে রাজি এই মহাবিশ্ব একটা অতিপ্রাকৃত শক্তিদ্বারা সৃষ্ট!!.. হ্যাঁ সেটা ভগবান ও হতে পারেই!!.. এবার এতকিছুর মাঝে কুসঙ্কার কে এখনো লিপ্ত করিনি; তাহলে আদ্যিকালের তর্কশাস্ত্র বিদ গুলা আমার চোদ্দ পুরুষ কে হেফাজতে নিত; বিশেষ একটি সম্প্রদায়ের কিছু গুনীরা ধর্মদ্রোহী বাণী চিরন্তন হিসেবে গাইত।।
তাহলে, আমার লেখা বন্ধ করাটা কাম্য নয়; নাহ আমার এগুলো বলা উচিত খোলা মুখে চার দেওয়াল অতিক্রান্ত করে!!. সেই অবস্থা বা সাহস বা খেমতা আমার নেই,তাই এইখান টাই সই!!..
আর একটা ছোট্ট বিনয়ী বাক্য; লক্ষাধিক ব্যায় করে দেবালয় সংস্কার এর পাশাপাশি একটু বস্তি গুলো কেও বসতি করার চেষ্টা যদি কেউ করতো ; অন্তজ শ্রেণীর কথা কে মাথায় রাখে!!.. দোষটা হয়ত দেবতার নয় ; দোষটা তার সন্তান দের।। আজ গঙ্গা সাগরে সন্তান বিসর্জন আর পশুবলি একই ঘটনা, মানুষ বলে কি বেশি কিছু আর পোষ্য বলে কি প্রাণী নয়!!!!.. এক বান্ধবী রবীন্দ্রনাথের ভারততীর্থ  পড়িয়েছিল;
হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চিন
শক,হুন,দল,মোগল,পাঠান এক দেহে হল লীন।।
ভারত,২২ ভাষা বংশের দেশ, নানা ভাষা, নানা মত সবই আমাদের বেষ্টনী!!..
তাই জন্য বিভেদ টা আজ আরো সর্বনেশে!!.. ফাঁকে ফাঁকে আরো যদি কিছু বাকি থাকে সেটা হলো রাজনীতি আমার ইনি তোমার ইনি, চলো মোরা যুদ্ধ যুদ্ধ খেলি!!
বা মনে পড়ে কান্ডারী হুশিয়ার এর কথা;
হিন্দু না মুসলমান ওই জিজ্ঞাসে কোন জন
কান্ডারী বল ডুবিছে মানুষ সন্তান মোর  
এরকম কতজন ছাপ দিয়ে গেছে, যে ওই ভুল নম্বরে ফোন করোনা,ধর্ম আগুনের মতন খেলতে খেলতে তোমার চিতাভস্ম ছাড়া কিছু পড়ে থাকবে না!!
এমা কেন বললাম চিতা মুসলমান হলে তো কবর হতো!!!.. আর একটা কথা এখন মার্কেটে খুব চলছে নিরামিষ কে আমিষ ছুলে গুন নষ্ট; আর আমিষ কে নিরামিষ ছুলে??.. সত্যি ই ভাবার অবকাশ নেই!!.. আর ঋতুমতী অবস্থায় ঠাকুর ঘরে ঢোকার কথা বাবা গো!!..অনর্থ!!!..
কিন্তু দেবতা বাদে কি দেবীর পূজা কি চলেনা!! আর মুখ খুললাম না!!.. আর বিশ্বাস আর ভক্তি টা থাকলে, টেক্কা দিতে পারেন, এটাই আশা!.. সেটা সমাজ,সম্প্রদায় সবার কাছেই।।
আর দেববাদ অপেক্ষা মানবতাবাদ আমার কাছে অন্তত একটু বেশি প্রিয়।। 

Comments

Popular posts from this blog

কর্ম ভাগ্যকে হার মানিয়েছে।।

এক পলকের একটু দেখা!!

গ্রন্থ সমালোচনা - "স্ত্রী"